ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, আটক যুবক

ফাতেহ ডেস্ক:

পটুয়াখালীতে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটূক্তি করায় নোমান মিঠু (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটক মিঠু শহরের পশ্চিম আরামবাগ এলাকার মৃত হামিদ মিয়ার ছেলে।

পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বলেন, বিভিন্ন সময় ইসলাম ধর্মকে অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট করেন নোমান মিঠু নামে এক যুবক। এ নিয়ে জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি তদন্ত করে পুলিশ শহরে অভিযান শুরু করে।

পরে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে শহরের অদূরে সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে নোমান মিঠুকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

আগের সংবাদ৪০ দিন নিয়মিত জামাতে নামাজ আদায় করায় সাত শিশুকে পুরস্কার
পরবর্তি সংবাদযুব মজলিস ঢাকা মহানগরীর শানে রিসালাত কনফারেন্স অনুষ্ঠিত