যুব মজলিস ঢাকা মহানগরীর শানে রিসালাত কনফারেন্স অনুষ্ঠিত

ফাতেহ ডেস্ক:

অনুষ্ঠিত হল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর শানে রিসালাত কনফারেন্স। আজ ১৩ ই নভেম্বর, শুক্রবার বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

মহানগরীর বিভিন্ন থানা থেকে সমবেত কর্মী-সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত এই কনফারেন্সে ভ্রাতৃপ্রতীম প্রায় সবগুলো ইসলামী যুব সংগঠনের দায়িত্বশীল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ খেলাফত মজলিস আর খেলাফত ছাত্র মজলিস ছাড়াও নেযামে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের যুব নেতৃবৃন্দসহ ইসলামী যুব আন্দোলন, যুব জমিয়ত,খেলাফত যুব আন্দোলন, ইসলামী যুব খেলাফতের দায়িত্বশীলগণ উপস্থিত হয়েছিলেন এ কনফারেন্সে।

আগের সংবাদফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, আটক যুবক
পরবর্তি সংবাদ৮ মাস পর অস্ট্রেলিয়ার মসজিদে জুমা আদায়