
ফাতেহ ডেস্ক
বুধবার রাত থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের সেবা ব্যহত হচ্ছে। প্রযুক্তিগত বিভ্রাটের কারণে ভোগান্তিতে পড়েছেন বিশ্বজুড়ে প্রায় ২৩০ কোটি গ্রাহক।
জনপ্রিয় এই যোগাযোগ মাধ্যমটির ইতিহাসে এত বড় ধরণের বিভ্রাটের নজির নেই। বুধবার বাংলাদেশ সময় রাত ১০টা থেকে অনেক ব্যবহারকারী তাদের ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম অ্যাপে ছবি সংক্রান্ত সেবা পেতে ব্যর্থ হন।
গ্রাহকের অতিরিক্ত চাপের কারণে ফেসবুক সার্ভারে সমস্যা দেখা দেয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হ্যাকিংয়ের কারণেও এ ধরণের কৃত্রিম ট্র্যাফিক সৃষ্টি হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের।
তবে, এ বিষয়ে আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয়নি ফেসবুক। এর আগে ২০০৮ সালে এ ধরণের সমস্যায় পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
