
ফাতেহ ডেস্ক
ব্যাংক খাত দিয়ে অর্থ মন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দুপুরে রাজধানীর একটি হোটেলে অগ্রণী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় একথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, মানুষ ব্যাংকে যেতে ভয় পায়। তাই প্রধানমন্ত্রীকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী অর্থমন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা হবে বলেও জানান তিনি। আর এজন্য কারো সঙ্গে সম্পর্ক খারাপ হলেও তার পরোয়া করবেন না তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি থেকে পদত্যাগের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে আর যাতে পদত্যাগ করতে না হয় সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। ব্যাংকের ঝুঁকি কমাতে বন্ড বাজারকে শক্তিশালী করার কথা জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, উন্নত দেশের মতো বাংলাদেশেও শিগগিরি দেউলিয়া আইন করা হবে।
