ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে যা বললেন শাইখুল আজহার

আন্তর্জতিক ডেস্ক:

মিসরের গ্রান্ড মুফতি শাইখ আহমদ আত তাইয়্যেব বলেছেন, ‘‘আমাদের নবীকে সা.কে অপমানের বিষয়টিকেও যদি আপনারা বাকস্বাধীনতা বলে বিবেচনা করেন, তাহলে আমরা এটিকে সম্পূর্ণরুপে প্রত্যাখ্যান করি। আমাদের মহানবীকে সা.কে অপমান করা মানা যেতে পারে না। যে ব্যক্তি তাকে অপমান করবে, আমরা তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাব। আমরা আমাদের বাকি জীবন সেই কাজেই ব্যয় করব।’

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়েভস লে ড্রিয়ানের সঙ্গে সাক্ষাতের সময় তিনি তাকে এ কথা বলেন। আল আজহার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেইজে প্রকাশিত বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে।

ডয়চে ভেলের খবরে বলা হয়, ‘ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ধর্মের নামে সন্ত্রাসবাদেরও নিন্দা করেছেন শাইখ আহমদ আত তাইয়্যেব। তিনি বলেছেন, ইসলামে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। আল আজহার ২০০ কোটি মুসলিমের প্রতিনিধিত্ব করে। আমি বলছি, সন্ত্রাসীরা আমাদের প্রতিনিধি নয়। তাদের কাজের জন্য আমরা দায়ী নই।’

বৈঠক শেষে ফরাসি পররষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইমামের সঙ্গে খোলাখুলি আলোচনা হয়েছে। ইমাম বলেছেন, যেখানে মতের মিল আছে, সেখানে আমরা একসঙ্গে কাজ করব।’

আগের সংবাদহিজড়ারা বাবা-মায়ের সম্পত্তি থেকে সমান ভাগ পাবে
পরবর্তি সংবাদনির্বাচন কমিশনের আগেই জয় দাবি করছে সু চির দল এনএলডি