বরগুনায় রিফাত হত্যায় ৭ জন গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাতেহ ডেস্ক

বরগুনায় রিফাত হত্যা মামলায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। ঢাকায় দুপুরে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। তবে এর আগে জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সংবাদ সম্মেলনে দাবি করেন, ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী গ্রেপ্তার ৬ জন হলেন, এজাহারভুক্ত আসামি চন্দন সরকার ও মোহাম্মদ হাসান এবং সন্দেহভাজন নাজমুল হাসান, তানভীর, মোহাম্মদ সাগর ও কামরুল হাসান সাইমুন। মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চালানোর কথা জানিয়েছে পুলিশ।

হত্যা মামলার আসামি চন্দন ও হাসান ৭ দিন এবং নাজমুল ৩ দিনের রিমান্ডে আছেন। বরগুনা শহরের কলেজ রোড এলাকায় গত বুধবার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনার প্রতিবাদে আজও প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন।

আগের সংবাদ‘ভ্যানচালক শাহীনের অবস্থা কিছুটা উন্নতির দিকে’
পরবর্তি সংবাদশেখ হাসিনার ট্রেনে হামলা: ২৮ আসামির জামিন বাতিল