বাংলাদেশে এক বছরে ৪৩৩টি শিশু ধর্ষণের শিকার

ফাতেহ ডেস্ক

বাংলাদেশের বিভিন্ন জায়গায় ২০১৮ সালে ৪৩৩টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে ২২টি শিশু। যৌন নির্যাতনের ফলে মারা গেছে একজন।

এছাড়াও ধর্ষণের চেষ্টা চালানো হয়েছিল ৫৩টি শিশুর ওপর। ধর্ষণ, যৌন নির্যাতন, হত্যা ও শারীরিক নির্যাতনের কারণে মারা গেছে ২৭১টি শিশু। এ ছাড়াও বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের শিকার হয়েছে আরও ১০০৬ জন।

আজ জাতীয় প্রেস ক্লাবে বেসরকারি সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ পরিসংখ্যান তুলে ধরা হয়। সংস্থাটি এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

দেশে প্রকাশিত ছয়টি সংবাদপত্রে উল্লেখিত সংবাদ থেকে এই পরিসংখ্যান তৈরি করা হয়।

আগের সংবাদসুদানিদের বিক্ষোভ এবার মিশরের প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে
পরবর্তি সংবাদ‘বিচারকাজ হবে ভার্চুয়াল আদালতে’