সুদানিদের বিক্ষোভ এবার মিশরের প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সুদানের হাজারো জনতা। সুদানের অভ্যন্তরীণ বিষয়ে সিসির হস্তক্ষেপের কারণেই তাদের এ বিক্ষোভ।

শনিবার সুদানের রাজধানী খার্তুমে তারা এ বিক্ষোভ করে। খবর আনাদোলুর।

বিক্ষোভকারীরা খার্তুমের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমান শহর থেকে একটি মিছিল নিয়ে খার্তুমে কায়রো দূতাবাসের উদ্দেশে সিসির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছিলেন।

বিক্ষোভকারীরা তাদের স্লোগানে বলছিলেন, এটা সুদান, এটা তোমার সীমানার ভেতরে অবস্থিত নয়।

বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদ মিছিল সেনাবাহিনীর প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ করেন।

এর আগে বৃহস্পতিবার একই ধরনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল।

প্রসঙ্গত গত কয়েক মাস ধরে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশিরের ৩০ বছরের শাসনের অবসানের পর গত ১১ এপ্রিল সুদানের সেনাবাহিনী ওমর আল-বাশিরকে গ্রেফতার করে।

গত মঙ্গলবার কায়রোতে আফ্রিকান ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সুদানের বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য সেনাবাহিনীকে তিন মাসের সময় দেয়ার আহ্বান জানায় মিসর।

আগের সংবাদশ্রীলংকায় নিষিদ্ধ হলো তৌহিদ জামাত ও জামাতে মিল্লাত
পরবর্তি সংবাদবাংলাদেশে এক বছরে ৪৩৩টি শিশু ধর্ষণের শিকার