
আন্তর্জাতিক ডেস্ক
বাঙালি, আদিবাসী ও মুসলিমদের তাড়ানোই বিজেপির প্রধান টার্গেট মন্তব্য করে দলটির কড়া সমালোচনা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন ওরা মানুষের মধ্যে দাঙ্গা বাঁধানো, খুন করানোর হীনচেষ্টায় থাকা নতুনভাবে আমদানি কৃত এক পোকা। মানুষে মানুষে মারপিট করানোই দেওয়াই ওদের লক্ষ্য।
শনিবার দুপুরে রাজ্যটির আলিপুরদুয়ার জেলার বারোবিশাতে একটি নির্বাচনী প্রচারণা থেকে কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করে তিনি আরও বলেন, ‘জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নামে আসামে ২২ লাখ হিন্দু এবং প্রায় ২৩ লাখ মুসলিমের নাম বাদ দেওয়া হয়েছে। তালিকায় মায়ের নাম আছে তো ছেলের নাম নেই, বাবার নাম আছে তো স্ত্রীর এর নাম নেই। দুঃখে আত্মহত্যা করছে আসামের মানুষেরা। কংগ্রেস বা সিপিআইএম পাশে কেউ দাঁড়ায়নি, একমাত্র তৃণমূল কংগ্রেসই তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের রক্ষা করেছি। কাজেই এরাজ্যে এনআরসি করতে দেব না।’
