বাজেট অধিবেশন শুরু ১১ জুন

ফাতেহ ডেস্ক

আগামী ১১ জুন মঙ্গলবার (১৪ মে) জাতীয় সংসদে বাজেট অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ দিন বিকেল ৫টায় বসবে অধিবেশনটি।

সোমবার (১৩ মে) জাতীয় সংসদের জনসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এটি চলমান একাদশ সংসদের তৃতীয় অধিবেশন। এর আগে দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছিল ২৪ এপ্রিল। মাত্র পাঁচ কার্যদিবস চলা এ অধিবেশন শেষ হয় ৩০ এপ্রিল। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।

আগের সংবাদক্রাইস্টচার্চ হামলার তদন্তে আনুষ্ঠানিক শুনানি শুরু
পরবর্তি সংবাদ২০ দলীয় জোটে ভাঙন নেই, আরো সম্প্রসারণ হবে: নজরুল