বান্দরবানে গোলাগুলিতে ১ পাহাড়ি নিহত

ফাতেহ ডেস্ক

বান্দরবানে একজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত রাত ৮টার দিকে কুহালং ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত জয় মনি তঞ্চঙ্গ্যা একজন লাকড়ি ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রাতে কয়েকজন সন্ত্রাসী তিন নম্বর রাবার বাগান এলাকায় রিপন তঞ্চঙ্গ্যার খোঁজ করে।

পরে তাকে না পেয়ে তার বাবা জয় মনি তঞ্চঙ্গ্যাকে বাড়ির পাশের চায়ের দোকানে গুলি করে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী।

আগের সংবাদনুসরাত হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সোনাগাজীর এই ওসি সাময়িক বরখাস্ত
পরবর্তি সংবাদপ্রতারণার অভিযোগে এমএলএম কোম্পানির ২০ কর্মী আটক