বান্দরবানে চাঁদের গাড়ির চালকের হাতে পর্যটক তরুণী ধর্ষিত

ফাতেহ ডেস্ক

বান্দরবানে চাঁদের গাড়ির চালকের হাতে ধর্ষিতা হয়েছেন পর্যটনে আসা এক তরুণী। জানা গেছে পুলিশের ভয় দেখিয়ে ওই তরুণীকে হোটেলে আটকে ধর্ষণ করেছে চাঁদের গাড়ির চালক মোহাম্মদ রাসেল। পুলিশ হোটেলের নৈশ প্রহরী মোহাম্মদ ওসমান গনিকে আটক করলেও অভিযুক্ত ধর্ষক চাঁদের গাড়ির চালক মোহাম্মদ রাসেল এখনো পলাতক।

গতকাল সোমবার দিনগত মধ্যরাতে শহরের কাছে মেঘলা এলাকায় পর্যটন মোটেলে ঘটনাটি ঘটেছে। পুলিশ চাঁদের গাড়িটিকে জব্দ করে থানায় নিয়ে এসেছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক হেলাল উদ্দিন তার বান্ধবীকে নিয়ে সোমবার রাতে একটি চাঁদের গাড়িতে করে শহরে ঘুরতে বের হন। হেলাল উদ্দিন তার বান্ধবীকে চাঁদের গাড়িতে রেখে বান্দরবান বাজারে একটি হোটেল থেকে ভাত কিনতে গেলে সেখানে গাড়িচালক মোহাম্মদ রাসেল ওই তরুণীকে পুলিশের ভয় দেখিয়ে পর্যটন মোটেলে নিয়ে যায়। পরে মোটেলের নৈশ প্রহরী মোহাম্মদ ওসমান গনির সহায়তায় ২০৫ নম্বর কক্ষে ওই তরুণীকে আটকে রেখে ধর্ষণ করে।

ওসি বলেন, ঘটনার পর গাড়িচালক মো. রাসেল গাঢাকা দিয়েছে। ধর্ষণের শিকার তরুণী পরে বিষয়টি তার বন্ধুকে জানালে পুলিশের সহায়তায় পর্যটন মোটেল থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। পুলিশ রাতে নৈশ প্রহরী মোহাম্মদ ওসমান গনিকে আটক ও গাড়িটিকে জব্দ করে থানায় নিয়ে আসে।

এদিকে ওই তরুণী বাদী হয়ে মঙ্গলবার চাঁদের গাড়ির চালক মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন বলেও জানান ওসি।

আগের সংবাদপরীক্ষা ভালো হয়নি বলে আত্মহত্যা করল যশোরের এক এসএসসি-পরীক্ষার্থী
পরবর্তি সংবাদকাশ্মিরে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত