বাবরি মসজিদ মামলার বিচার শেষ করতে আরও ছয় মাস সময় চাইল বিচারক

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙ্গা মামলার বিচারকার্য শেষ করতে সুপ্রিম কোর্টের কাছে আরও ছয় মাস সময় চেয়েছেন মামলার দায়ীত্বপ্রাপ্ত বিশেষ বিচারক। মামলাটিতে আসামীর তালিকায় বিজেপির বর্ষীয়ান নেতা লাল কৃষ্ণ আদভানি, মুরলি মনোহর যোশী সহ অনেকের নাম রয়েছে। টাইমস অফ ইন্ডিয়া।

এর আগে গত মে মাসে লিখিত এক চিঠিতে ওই বিশেষ বিচারক সুপ্রিম কোর্টকে ৩০ সেপ্টেম্বর ২০১৯ এ অবসর গ্রহণ করবেন বলে জানিয়েছিলেন। বিষয়টি শুনানীর জন্য গত সোমবার জাষ্টিস আর এফ নারিমন কর্তৃক প্রতিনিধিত্বকারী একটি বেঞ্চের সামনে উত্থাপন করা হয়, যেখানে উত্তরপ্রদেশ সরকারকে ১৯ জুলাইয়ের পূর্বে একটি বিশেষ প্রক্রিয়া শুরু করতে বলা হয়, যাতে করে এই গুরুত্বপূর্ণ মামলার রায় দেয়া পর্যন্ত ওই বিচারকের কার্যকাল বৃদ্ধি করা যায়।

২০১৭ সালের ১৯শে এপ্রিল ভারতের সর্বোচ্চ আদালত মামলাটিকে নিয়মিতভাবে শুনানীর মাধ্যমে দুই বছরের মধ্যে মামলাটির বিচার শেষ করার আদেশ দেয়।

আগের সংবাদ‘ছাগল কেটে খাচ্ছো, অন্যায় হচ্ছে না। গরু খেলে অন্যায়!’
পরবর্তি সংবাদবিচারপতিদের ‘মাই লর্ড’, ‘ইউর অনার’ বলা যাবে না : রাজস্থান আদালত