বাবরি মসজিদ মামলা আর লড়ছেন না আইনজীবী রাজীব ধাওয়ান

বাবরি মসজিদ মামলা আর লড়ছেন না আইনজীবী রাজীব ধাওয়ান

আন্তর্জাতিক ডেস্ক :

বাবরি মসজিদ মামলার রায় পুনর্বিবেচনার প্রক্রিয়া থেকে আইনজীবী রাজীব ধাওয়ানকে বাদ দিয়েছে জমিয়তে উলেমায়ে হিন্দ। আজ মঙ্গলবার ওই সিনিয়র অ্যাডভোকেট তার ফেইসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন, রিভিউ পিটিশনের মামলাগুলোর একটি থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন করা হয়েছে, তার সঙ্গে আমি আর জড়িত নই।

তিনি আরও লিখেছেন, আমি অসুস্থ বলে আমাকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে। ওই মামলা লড়ার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি এবং মক্কেলদের লিখিতভাবে তা জানিয়েও দিয়েছি।

উল্লেখ্য, মামলায় জমিয়তের মূল অ্যাডভোকেট ইজাজ মকবুল। তার অধীনে কাজ করছিলেন অ্যাডভোকেট রাজীব।

আগের সংবাদবাংলাদেশি ছাড়া সীমান্ত দিয়ে কাউকে দেশে ঢুকতে দেব না : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদযমুনা টিভিকে বিচারের মুখোমুখি করার দাবি জানালো ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহী