ফাতেহ ডেস্ক :
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করেছেন।
শুক্রবার ( ২৪ জানুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার। পরে প্রধানমন্ত্রী হেলিপ্যাড থেকে সড়ক পথে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় পৌঁছান।
তিনি টুঙ্গিপাড়া এলে প্রতিবারই ঢাকায় ফেরার আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধের পাশে বসে কোরআন তেলাওয়াত করে দোয়া করেন। এবার তার ব্যতিক্রম হয়নি। কেন্দ্রীয় নেতারা টুঙ্গিপাড়া পৌঁছানোর পর তিনি প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
