বার্লিনে মাঝ রাস্তায় ইসলামফোবিক আক্রমণের শিকার মুসলিম নারী

বার্লিনে মাঝ রাস্তায় ইসলামফোবিক আক্রমণের শিকার মুসলিম নারী

আন্তর্জাতিক ডেস্ক :

মাঝ রাস্তায় ইসলামফোবিক আক্রমণের শিকার হলেন হিজাব পরিহিত এক মুসলিম নারী। জার্মানের বার্লিনে এ আক্রমণের ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বোরকা এবং হিজাব পরিহিত মুসলিম মহিলার দিকে তেড়ে আসে শ্বেতাঙ্গ এক বর্ণবাদী। মহিলা নিজেকে রক্ষা করার চেষ্টা করে।

ভিডিওতে দেখা যায়, রাস্তায় থাকা অন্যান্য পথচারীরা মহিলাটির সাহায্যে এগিয়ে আসে। কয়েকজন যুবক শ্বেতাঙ্গ বর্ণবাদীকে ধাক্কা দিয়ে সরিয়ে নিয়ে যায়।

প্রসঙ্গত, বিশ্বজুড়েই বাড়ছে মুসলিমদের ওপর ইসলামফোবিক আক্রমণ। ফ্রান্স, জার্মান এবং যুক্তরাজ্যে এই ধরণের আক্রমণ খুব বেশি লক্ষ্য করা যায়।

আগের সংবাদইজতেমায় এসে ‘অনাবিল’ বাসের চাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
পরবর্তি সংবাদবাস্তুচ্যুত হবার পর তীব্র শীতে মারা গেল সিরিয়ান বালিকা