আন্তর্জাতিক ডেস্ক :
ত্রিশ দিন নিখোঁজ থাকার পর আরওয়া নামের এক সিরিয়ান বালিকার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ডকুমেন্টিং অপ্রেশন এগেইনস্ট মুসলিম জানিয়েছে, সিরিয়ার ইদলিবে আসাদ সরকার এবং রাশিয়ার যৌথ আক্রমণের সময় জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয় আরওয়ার পরিবারকে। এরপরই হারিয়ে যায় মেয়েটি।
প্রচণ্ড শীতে মেয়েটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
