‘বালোকোটে কেউ নিহত হয়নি’, অবশেষে স্বীকার করল ভারত

সন্ত্রাসী কোনো ঘাঁটি নয়, ভারত সেদিন ফাঁকা জায়গায় বোমা ফেলেছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফাতেহ ডেস্ক

গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের অভ্যন্তরে বালাকোটে বিমান হামলায় কেউ নিহত হয়নি, এই কথাটি অবশেষে আজ রোববার স্বীকার করেছে ভারত। ভারতের পক্ষ থেকে এটাই এ বিষয়ে প্রথম স্বীকারোক্তি।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দার সিং আহলুওয়ালিয়া ভারতের একটি টিভি চ্যানেলকে বলেন, “বিমান হামলা ছিল শুধুমাত্র সতর্কতা।”

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা অন্য কোনো মন্ত্রী অথবা সরকারি কোনো মুখপাত্র হতাহতের বিষয়ে কোনো সংখ্যা প্রকাশ করেন নি। বরং ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসীদের অনিশ্চিত সংখ্যা প্রকাশ করা হয়েছে।

এর আগে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছিলেন, গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হামলায় যে বহুসংখ্যক সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে সে সম্পর্কে সরকার কোনো তথ্য-প্রমাণ শেয়ার করবে না।

২৬ ফেব্রুয়ারি ভারতের কয়েকটি যুদ্ধবিমান পাকিস্তানের বালাকোটে হামলা চালায়। নরেন্দ্র মোদির সরকার দাবি করছে, ‘সন্ত্রাসীদের ক্যাম্প’ ধ্বংস করা হয়েছে কিন্তু পাকিস্তান দাবি করছে, এ ধরনের কোনো আস্তানা সেখানে ছিল না।

আগের সংবাদ‘মিশরের জুমার খুতবা ১৭টি ভাষায় অনুবাদ হবে’
পরবর্তি সংবাদমুশায়েরা : উপমহাদেশে মুসলমানি সাহিত্যের আলোকোজ্জ্বল ধারা