
কিছুক্ষণ আগে তুর্কি এফ-১৬ এর মিসাইল হামলায় বাশার আল আসাদের এল-৩৯ বিমান ভূপাতিত হয় বলে নিশ্চিত করেছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রনালয়।
খবরে বলা হয়, বিমানটির নাম L-39; এই ধরণের বিমান দিয়ে আসাদ মূলত ব্যারেল বোমা হামলা চালায়।
বিমান আক্রান্ত হওয়ার সংবাদ বাশার নিয়ন্ত্রিত মিডিয়া সানার সূত্রে নিশ্চিত করেছে রাশিয়ান আরটি।
উল্লেখ্য, গত চার দিনে তুরস্ক আসাদ বাহিনীর চারটি বিমান ভূপাতিত করেছে। গতকাল তুর্কি ড্রোন আসাদ বাহিনী ভূপাতিত করে। অবশ্য তুরস্ক এর সত্যতা নিশ্চিত করেনি।
