
আন্তর্জাতিক ডেস্ক:
করোনা ভাইরাস প্রতিরোধে হারাম শরীফে’ বিশেষ কিছু সতর্কতামূলক ব্যবস্থাগ্রহণের কথা জানিয়েছেন শায়েখ আব্দুর রহমান সুদাইস
হারামাইন-প্রেসিডেন্সি নিউজের বরাতে আজ ৩ মার্চ লন্ডনভিত্তিক আরব ২১ জানায়, শায়েখ সুদাইস ফ্লোর, ছাদ ও জায়নামগুলোকে স্প্রে দ্বারা পরিস্কারের নির্দেশ দিয়েছেন।
পবিত্র মসজিদের পরিচালনা পরিষদের প্রধান গোছলখানা ও পয়নিষ্কাশন ব্যবস্থাকে আরো ঝুকিমুক্ত রাখার প্রতি আহবান জানান। মসজিদের কার্পেটগুলোকে আরো বেশী পরিমাণে পরিবর্তন করার আদেশ দেন।
উল্লেখ্য, সৌদি প্রশাসন হঠাৎ করে সাময়িক ওমরার ভিসা বন্ধ করে দেয়। গত সোমবার ইরান থেকে বাহরাইন হয়ে আসা এক নাগরিকের শরীরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত করা হয়।
