বিজেপি নেত্রী বললেন ‘হিন্দুদের উচিত মুসলিম মেয়েদের গণধর্ষণ করা’

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির মহিলা মোর্চার এক নেত্রী তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, হিন্দু পুরুষদের উচিত মুসলিম মেয়েদের গণধর্ষণ করা।

উত্তরপ্রদেশের রামকোলার বিজেপি মহিলা মোর্চার এ নেত্রীর নাম সুনীতা সিং গৌড়। অবশ্যি এমন মন্তব্যের পর সমালোচনার ঝড় থামাতে তাকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সুনীতা সিং গৌড় তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘মুসলিমদের জন্য একটাই সমাধান রয়েছে। হিন্দু ভাইয়েদের ১০ জন করে দল তৈরি করে মুসলিম মা ও বোনেদের প্রকাশ্য রাস্তায় গণধর্ষণ করা উচিত। এরপর সবাইকে দেখানোর জন্য তাদের বাজারের মাঝখানে ঝুলিয়ে দেওয়া যেতে পারে।’

এখানেই না-থেমে তিনি আরও বলেন, মুসলিম মা ও বোনেদের উচিত নিজেদের সম্ভ্রম লুঠ করতে দেওয়া। কারণ দেশকে রক্ষা করতে এ ছাড়া আর অন্য কোনও উপায় নেই।
ফেসবুকে এই পোস্টটি করার পরই তা ভাইরাল হয়ে যায়। নেত্রীর তুমুল সমালোচনায় মুখর হয় নেটিজেন। প্রবল চাপের মুখে তাকে দলীয় পদ থেকে সরিয়ে দেয় বিজেপি।

বিজেপি মহিলা মোর্চার জাতীয় সভানেত্রী বিজয় রাহাতকর গৌড়ের টুইটের জবাবে বলেছেন, এ ধরনের মন্তব্য কোনওভাবেই সহ্য করা হবে না।

২৭ জুন নিজের সেই পোস্ট ডিলিট করে দেন সুনীতা।

সূত্র : ট্রিবিউন ইন্ডিয়া

আগের সংবাদচার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
পরবর্তি সংবাদআসামে নাগরিকত্ব হারিয়ে আত্মহত্যা করছেন অভিবাসীরা