বিতর্কিত সীমান্তে ভারতের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য স্থগিত

ফাতেহ ডেস্ক

পাকিস্তানের সঙ্গে কাশ্মীরের বিতর্কিত সীমান্তে বাণিজ্য স্থগিত করেছে ভারত। শুক্রবার থেকে এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার ভারত সরকার জানায়, সীমান্তের ওই অংশে অবৈধ অস্ত্র মাদকদ্রব্য এবং জাল মুদ্রা পাচার হচ্ছে। পাকিস্তান নিয়ন্ত্রিত সীমান্তের অপব্যবহার করছে, এমন প্রমাণ আছে বলেও দাবি করে দেশটি। কঠোর তদারকি ব্যবস্থার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। ভারত ও পাকিস্তানের মধ্যে বিনিময় পদ্ধতিতে বাণিজ্য চলে। মরিচ, জিরা, আম, শুকনো ফলসহ বিভিন্ন পণ্য আনা নেয়া করা হয়।

এর আগে, ফেব্রুয়ারিতে পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ভারতের ৪০ নিরাপত্তাকর্মী নিহত হওয়ার পর পাকিস্তানে জঙ্গি আস্তানায় হামলা চালানোর দাবি করে দেশটি। এই ঘটনার পর কাশ্মীর পরিস্থিতির আরো অবণতি হয়।

আগের সংবাদময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
পরবর্তি সংবাদফিলিস্তিনি এক শিক্ষিকাকে ট্রাক চাপা দিয়ে শহিদ করলো ইসরায়েলি ইহুদি