ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ফাতেহ ডেস্ক

ময়মনসিংহের আলালপুর এলাকায় ট্রাক-অটোরিকশা-থ্রি হুইলারের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৩ জন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সকাল ১১টার দিকে ময়মনসিংহের সদর উপজেলার আলালপুর এলাকায় ব্যাটারী চালিত অটোরিক্সা ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরপরই একটা ট্রাক এসে অটোরিকশা দুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন চার জন। হাসপাতালে নেয়ার পর মারা যান আরেকজন।

নিহতদের মধ্যে একজন ফুলপুর উপজেলার হাতিবান্ধা গ্রামের ইন্নছ আলী। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আগের সংবাদভারতে নির্বাচনের তৃতীয় দফায় ৩৪০ প্রার্থীই মামলার আসামি
পরবর্তি সংবাদবিতর্কিত সীমান্তে ভারতের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য স্থগিত