বিদেশিদের জন্য পশ্চিমবঙ্গে তৈরি করা হচ্ছে ডিটেনশন ক্যাম্প

বিদেশিদের জন্য পশ্চিমবঙ্গে তৈরি করা হচ্ছে ডিটেনশন ক্যাম্প

আন্তর্জাতিক ডেস্ক :

ফৌজদারী অপরাধে গ্রেপ্তারকৃত বিদেশিদের জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দু’টি ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে। একটি ক্যাম্প তৈরি হবে নিউ টাউনে এবং অপরটি উত্তর ২৪ পরগনার বনগাঁয়।

পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী উজ্বল বিশ্বাস সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। অবশ্য অনেকের সন্দেহ একে এনআরসির কাজে লাগানো হবে।

উজ্বল বিশ্বাস জানিয়েছেন, প্রথম ডিটেনশন সেন্টার তৈরির জন্য ইতোমধ্যে নিউ টাউনে জমি চূড়ান্ত হয়ে গিয়েছে। আর দ্বিতীয় সেন্টারটি তৈরির জন্য বনগাঁয় জমি চিহ্নিত করার কাজ চলছে। তবে সেটি তৈরি না হওয়া পর্যন্ত কোনও সরকারি ভবনকে অস্থায়ী ডিটেনশন সেন্টারের রূপ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ডিটেনশন সেন্টার তৈরির প্রয়োজনীয়তা প্রসঙ্গে উজ্বল বিশ্বাস জানিয়েছেন, স্থানীয় বন্দিদের সঙ্গে বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত বিদেশি নাগরিকদের একসঙ্গে রাখা যাবে না বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ অনুসারে ডিটেনশন ক্যাম্প দুটি তৈরি করা হচ্ছে। এর সঙ্গে এনআরসি-র কোনও যোগ নেই। দয়া করে ডিটেনশন সেন্টার তৈরির বিষয়টির সঙ্গে এনআরসি জড়াবেন না।

এ বিষয়ে ২০১৪ সালে কেন্দ্রীয় সরকারের একটি নির্দেশিকার কথাও উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের কারামন্ত্রী। এই নির্দেশিকায় অনুপ্রবেশকারী এবং সাজার মেয়াদ শেষের পরে বিদেশের নাগরিকদের ফেরৎ পাঠানোর আগে রাখার জন্য প্রতিটি রাজ্যে অন্তত একটি ডিটেনশন সেন্টার তৈরির কথা বলা হয়েছে।

আগের সংবাদআল্লামা আশরাফ আলীকে নিয়ে আবারও নিজের অবস্থান স্পষ্ট করলেন ধর্ম প্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদভোলা হত্যাকাণ্ডের ঘটনায় ৬ দফা দাবিতে মুসলিম ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন