
ফাতেহ ডেস্ক
আচরণবিধি লঙ্ঘন করে উপজেলা নির্বাচনের প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় তিন সংসদ সদস্যকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার চিঠি দিয়ে সংসদ সদস্যদের এলাকা ছাড়তে বলেছে কমিশন।
চিঠিতে বলা হয়েছে, নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল কুদ্দুস ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী আচরণবিধি লঙ্ঘণ কোরে, আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। তাদেরকে নির্বাচনি এলাকা দ্রুত ত্যাগ কোরে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
এবিষয়ে ব্যবস্থা নিতে স্পিকারকে অনুরোধ জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। এদিকে, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ১৫ চেয়ারম্যান, ৫ ভাইস চেয়ারম্যান ও ৮ নারী ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
