
ফাতেহ ডেস্ক
বড় বিনিয়োগের পরিকল্পনা নিয়ে বুধবার রাতে ঢাকায় আসছে সৌদি সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এ সফরে প্রায় তিন হাজার কোটি ডলারের বিনিয়োগের প্রস্তাব পাওয়া যেতে পারে বলে আশা করছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, ৩৪ সদস্যের প্রতিনিধি দলে একাধিক মন্ত্রী ও বিনিয়োগকারী থাকবেন। বাংলাদেশে আসা এটিই এ যাবৎকালের সবচেয়ে বড় প্রতিনিধি দল।
রিয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবশেষ সফরের পর সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের উদ্যোগে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। দেশের রেল, বিমান যোগাযোগসহ একাধিক খাতে বড় আকারের সৌদি বিনিয়োগের ঘোষণা আসতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সৌদির বিনিয়োগকারীরা দেশের একাধিক উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের ঘোষণা দিতে পারেন।
