বিশেষ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মাওলানা তারেক জামিল

ফাতেহ ডেস্ক:

বিশেষ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন উপমহাদেশের প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব ও দাঈ আলেম মাওলানা তারেক জামিল ।বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় গতকাল (২৩ মার্চ) মঙ্গলবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে তিনি এই সম্মাননা পান। খবর এক্সপ্রেস নিউজ ও জিও নিউজের।

খবরে বলা হয়, ইসলামের প্রচার-প্রসার ও দেশের অগ্রগতিতে বিশেষ আবদানের জন্য দেশটির রাষ্ট্রপতি ডাঃ আরিফ আলভী মাওলানা তারিক জামিলকে এ সম্মাননা প্রদান করেন।

প্রসঙ্গত, গত বছরের ১৪ আগস্ট মাওলানা তারিক জামিলসহ ১৮৪ জন ব্যক্তিত্বের জন্য সরকারের পক্ষ থেকে এই সিভিল অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।

আগের সংবাদমাদরাসায় ২৫ ও ২৬ মার্চ পালনের নির্দেশনা দিল মাদরাসা বোর্ড
পরবর্তি সংবাদদেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩৫৬৭, মৃত্যু ২৫