বিশ্ব ইজতেমায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক মুসল্লির ইন্তেকাল

ফাতেহ ডেস্ক:

আগামীকাল শুক্রবার (১০ জানুয়ারি) শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা। ইজতেমায় অংশ নিতে ইতোমধ্যে টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিরা দলে দলে জড়ো হয়েছেন। এরই মধ্যে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ইজতেমা ময়দানে ইয়াকুব আলী শিকদার (৮৫) নামে এক মুসল্লির ইন্তেকাল হয়েছে। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়ার লাখিরপাড় এলাকার মৃত হাসেম আলীর ছেলে।

ইজতেমার মুরব্বি হাজি রেজাউল করিম জানান, সকালে সাড়ে ৬টার দিকে ইয়াকুব আলী শিকদার নিজ খিত্তায় হৃদরোগে আক্রান্ত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

আগের সংবাদময়মনসিংহে গণধর্ষণের শিকার মাদরাসাছাত্রী
পরবর্তি সংবাদযৌতুকের টাকা দিতে না পারায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করল স্বামী