বুরকিনা ফাসোর গির্জায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১৪

বুরকিনা ফাসোর গির্জায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক :

আফ্রিকান দেশ বুরকিনা ফাসোর একটি গির্জায় বন্দুকধারীদের গুলিতে আন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় হানতুকুরা এলাকার একটি গির্জায় রবিবার প্রার্থনা চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির সককারের পক্ষ থেকে জানানো হয়েছে, হতাহতদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে দেশটির নিরাপত্তা বাহিনী। তবে এ হামলা সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, এর আগে গত নভেম্বরে দেশটির পূর্বাঞ্চলে খনি শ্রমিক বহনকারী একটি গাড়িতে ৬ জন বন্দকধারী গুলি চালিয়ে ৩৯ জনকে হত্যা করে। গত অক্টোবরে একটি মসজিদে হামলায় ১৫ জন নিহত হন।

আগের সংবাদ৫ ডিসেম্বর থেকে যশোরে আলমী শূরার সাথীদের জোড় ইজতেমা
পরবর্তি সংবাদমাকাসেদে শারিয়াহ ও বাংলাদেশে এর চর্চা