বুড়িমারী সীমান্তে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ

বুড়িমারী সীমান্তে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ

ফাতেহ ডেস্ক :

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে আবু সাঈদ নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

শনিবার সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৬ ও ৮৩৭ নম্বর মেইন পিলার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছে ভারতীয় মেখলিগঞ্জ থানা পুলিশ। আবু সাঈদ পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল এলাকার বেনজির রহমানের ছেলে।

বিজিবি ও নিহতের পরিবার জানায়, ওই সীমান্তের ভারতের অভ্যন্তরে গরু আনতে যায় আবু সাঈদ। সন্ধ্যায় চোরাকারবারী সন্দেহে বিএসএফ তাকে মারধর করে বিদ্যুতের পিলারের কাছে ফেলে রেখে চলে যায়। এতে তার মৃত্যু হলে শনিবার সকালে ঘটনাস্থল থেকে ভারতীয় মেখলিগঞ্জ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

আগের সংবাদমার্কিন সামরিক বহরে তালেবানের হামলা, নিহত ২
পরবর্তি সংবাদ২০২১ সালে আলমি শুরার সাথীদের ইজতেমা দুই পর্বে