আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে রাস্তার উপর পেতে রাখা বোমা বিস্ফোরণে মার্কিন সামরিক বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। এছাড়া আরও দুইজন আহত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) কাবুলের ন্যাটোর পরিচালিত রেজুলেট সাপোর্ট মিশনের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় দ্য গার্ডিয়ান। তবে নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
এদিকে আফগানিস্তানে তালেবানের মুখপাত্র কারী ইউসুফ আহমাদি হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, হামলায় গাড়িতে থাকা সব মার্কিন সেনা নিহত হয়েছে।
