বুয়েট শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, গায়ে আঘাতের চিহ্ন

ফাতেহ ডেস্ক :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম আব্রাহাম ফাহাদ (২৪)। রোববার দিনগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হল থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানে চিকিৎসাধীন আজ সোমবার ভোরে তার মৃত্যু বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. রিপন মিয়া নিশ্চিত করেছেন। তবে ওই ছাত্রের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

ফাহাদ বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন ফাহাদের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

ঢামেকে বুয়েটের ডা. মাসুক এলাহী সাংবাদিকদের বলেন, অন্য ছাত্রদের মাধ্যমে খবর পেয়ে শেরে বাংলা হলের প্রথমতলা ও দ্বিতীয়তলার মাঝামাঝি জায়গায় ফাহাদের নিথর দেহ পড়ে থাকতে দেখি। তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখি। পরে বিষয়টি বুয়েট কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়।

আগের সংবাদইমরানের মধ্যস্থতায় আলোচনায় বসতে রাজি ইরান ও সৌদি আরব
পরবর্তি সংবাদনিহত বুয়েট ছাত্রের ফেসবুকে শেষ পোস্ট