নিহত বুয়েট ছাত্রের ফেসবুকে শেষ পোস্ট

ফাতেহ ডেস্ক :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম আব্রাহাম ফাহাদ (২৪)। রোববার দিনগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হল থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন আজ সোমবার ভোরে তার মৃত্যু হয়। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। হত্যার আগের দিন তিনি তার নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেছিলেন।

আবরারের ফেসবুক পোস্টটি হুবহু তুলে দেয়া হলো-

১. ৪৭ এ দেশভাগের পর দেশের পশ্চিমাংশে কোন সমুদ্রবন্দর ছিল না। তৎকালীন সরকার ৬ মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করল। কিন্তু দাদারা নিজেদের রাস্তা নিজেদের মাপার পরামর্শ দিছিলো। বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগেই মংলা বন্দর খুলে দেয়া হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাসে আজ ইন্ডিয়াকে সে মংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে।

২. কাবেরি নদীর পানি ছাড়াছাড়ি নিয়ে কানাড়ি আর তামিলদের কামড়াকামড়ি কয়েকবছর আগে শিরোনাম হয়েছিল।

যে দেশের এক রাজ্যই অন্যকে পানি দিতে চায় না, সেখানে আমরা বিনিময় ছাড়া দিনে দেড়লাখ কিউবিক মিটার পানি দিব।

৩. কয়েকবছর আগে নিজেদের সম্পদ রক্ষার দোহাই দিয়ে উত্তর ভারত কয়লা-পাথর রপ্তানি বন্ধ করেছে অথচ আমরা তাদের গ্যাস দিব। যেখানে গ্যাসের অভাবে নিজেদের কারখানা বন্ধ করা লাগে সেখানে নিজের সম্পদ দিয়ে বন্ধুর বাতি জ্বালাব।

হয়তো এসুখের খোঁজেই কবি লিখেছেন-
‘পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও,
তার মত সুখ কোথাও কি আছে
আপনার কথা ভুলিয়া যাও।’

আগের সংবাদবুয়েট শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, গায়ে আঘাতের চিহ্ন
পরবর্তি সংবাদপিডিপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না মর্মে টুইট মেহবুবা মুফতির