আন্তর্জাতিক ডেস্ক :
তীব্র তাপদাহ-দাবানলে অতিষ্ঠ অহয়ে বৃষ্টির জন্য অস্ট্রেলিয়ার সিডনি শহরের মুসলমানেরা ইসতেসকার নামাজ আদায় করেছেন।
জানা গেছে, সিডনির আল-রহমান মসজিদে ইসতেসকা বা বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছে। মসজিদ কর্তৃপক্ষ জনগণকে তিন দিন রোজা থাকার আহ্বানও জানিয়েছেন।
অস্ট্রেলিয়ায় তীব্র তাপদাহ-দাবানল নির্ভাপনে শাইখ ইউসুফ ও সেদেশের মুসলমানদের এটাই প্রথম পদক্ষেপ নয়। গতমাসে সেদেশের মুসলমানেরা সিডনি ফায়ার বিভাগে দশ হাজার ডলার অনুদান দিয়েছেন বলেও জানান তিনি।
