আন্তর্জাতিক ডেস্ক :
ভারতে বিতর্কিত এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে বলিউডের তারকা অভিনেতাদের কথা বলতে দেওয়া হয় না বলে অভিযোগ করেছেন অজয় দেবগন। নিজের সিনেমা ‘তানাজি’র প্রচারে এসে অজয় দেবগন এ কথা বলেন।
তিনি বলেন, এমন অনেক সংবেদনশীল ইস্যু রয়েছে যা নিয়ে বলিউড তারকাদের কথা বলতে দেওয়া হয় না। কারণ, তার ফলে রাজনৈতিক সমস্যা দেখা দিতে পারে।
অজয় আরো জানান, সিএএ এবং এনআরসি বিষয়ে হিংসার পথ এড়িয়ে নিজের কথা বলা যেতে পারে। এবং এই ইস্যুকে আরো সাবধানতার সঙ্গে মোকাবিলা করা দরকার।
