আন্তর্জাতিক ডেস্ক :
বেইজিংয়ের মিয়ুন জেলার বিখ্যাত একটি মসজিদের মিনার এবং গম্বুজ ভেঙে দিয়েছে চীন কর্তৃপক্ষ। গত ডিসেম্বরের মাঝামাঝি এই গম্বুজ ভাঙ্গা হয় বলে দাবি করেছেন স্থানীয় হুই মুসলিম বাসিন্দারা। খবর বিটার উইন্টার।
খবরে বলা হয়, অন্যান্য বিল্ডিংয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এই অজুহাতে মিনার এবং গম্বুজ ভেঙ্গে ফেলে সরকার কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে উঠতে স্থানীয় মুসলিমরা। এমনকি কর্মকর্তারা হুমকি দিয়েছিলেন, মিনার না ভাঙলে মসজিদে দায়িত্বরত ব্যক্তিকে বরখাস্ত এবং কারাবন্দী করা হবে।
উল্লেখ্য, মসজিদটি মিয়ুন জেলার বিখ্যাত ইসলামিক স্ট্রিট নাঙ্গেং স্ট্রিটে অবস্থিত। এখানে হুই সম্প্রদায়ের বসবাস।

