
ফাতেহ ডেস্ক :
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া- এর কো-চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী এবং বেফাকের অন্যতম সহ-সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (২৭ অক্টোবর) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া- এর কো-চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী নিজ বাড়িতে অসুস্থ এবং বেফাকের অন্যতম সহ-সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ খাদ্যনালীতে টিউমার জনিত রোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এতএব নিজ নিজ অবস্থান থেকে উভয়ের সুস্থতা ও নেক হায়াতের জন্য দোয়ার আবেদন রইল।’

