ব্যাংকগুলো ব্যবসার নামে ডাকাতি করছে : বাণিজ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক

ব্যবসার নামে ব্যাংকগুলো ডাকাতি করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনতে ব্যাংকগুলো নানা সুবিধা নিলেও তা বাস্তবায়ন করছে না।

এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে অর্থ মন্ত্রণালয়ের প্রতি আহ্বানও জানান তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, আমানত ও ঋণের সুদহারের ব্যবধান যেকোন দেশের চেয়ে বাংলাদেশে বেশি।

এছাড়া অর্থের বিনিয়ময়ে পাওয়া সব ধরনের সেবাকে আওতায় আনতে ভোক্তা অধিকার আইন দ্রুত সংশোধনের দাবি জানায় ক্যাব।

আগের সংবাদঅন্ধ্রপ্রদেশে নির্বাচনী সহিংসতায় নিহত ২
পরবর্তি সংবাদ১ বছরে যৌন সহিংসতার শিকার ২০১ জন