অন্ধ্রপ্রদেশে নির্বাচনী সহিংসতায় নিহত ২

ফাতেহ ডেস্ক

ভারতের অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেস এবং তেলেগু দেশম পার্টির সদস্যদের মধ্যে সংঘর্ষে ২ জন নিহতের খবর পাওয়া গেছে।

এই রাজ্যে প্রায় সাড়ে তিনশো ইভিএমে ত্রুটি ধরা পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কর্মকর্তা। অন্ধ্রপদেশ ছাড়াও পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূলের সংঘর্ষের খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। রাজ্যে চার ঘন্টায় অন্তত সাড়ে চারশো অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে।

দিনহাটার একটি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে তৃণমূল।

মহারাষ্ট্রের গড়চিরৌলিতে আইইডি হামলা চালিয়েছে মাওবাদিরা। তবে হতাহতের কোনো তথ্য মেলেনি।

এদিকে, ছত্তিসগড়ের বস্তারে মাওবাদি ও সেনাবাহিনীর সংঘর্ষের তথ্য মিলেছে।

আগের সংবাদখালেদা জিয়া প্যারোলে মুক্তি চাইলে বিবেচনা করবে সরকার : তথ্যমন্ত্রী
পরবর্তি সংবাদব্যাংকগুলো ব্যবসার নামে ডাকাতি করছে : বাণিজ্যমন্ত্রী