ব্রাজিলের স্কুলে বন্দুকধারীদের গুলিতে নিহত ৮

ফাতেহ ডেস্ক

ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলে একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে ৬ শিক্ষার্থীসহ অন্তত ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। পুলিশ জানায়, হামলার পর আত্মহত্যা করেছে দুই বন্দুকধারী।

ব্রাজিলের সময় বুধবার সকাল সাড়ে ৯টায়, সাও পাওলোর কাছে সুজানোর একটি স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় মুখোশ পড়া দুই বন্দুকধারী।

হতাহত ও হামলাকারী সবাই স্কুলের সাবেক শিক্ষার্থী বলে জানা গেছে। তাদের বয়স ২০ থেকে ২৫ বছর। হামলার কারণ জানায়নি পুলিশ।

আগের সংবাদপর্যায়ক্রমে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ হবে: শিক্ষামন্ত্রী
পরবর্তি সংবাদসাজা স্থগিত ও জামিন চেয়ে আপিল করলেন খালেদা জিয়া