পর্যায়ক্রমে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ হবে: শিক্ষামন্ত্রী

ফাতেহ ডেস্ক

পর্যায়ক্রমে সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ গঠন হবে বলে আশা শিক্ষামন্ত্রী দীপু মনির। বুধবার দুপুরে সচিবালয়ে এ আশার কথা জানান তিনি।

ডাকসুর মতো অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পর্যায়ক্রমে নির্বাচন হবে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচন করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আশ্বাস দেন। এছাড়া মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হচ্ছে কাল।

এ বছর দেশের ২২ হাজার ৯৬১টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় হচ্ছে ভোট।

আগের সংবাদসরকারি ব্যাংকে দুর্নীতিবাজদের জায়গা হবে না: অর্থমন্ত্রী
পরবর্তি সংবাদব্রাজিলের স্কুলে বন্দুকধারীদের গুলিতে নিহত ৮