
ফাতেহ ডেস্ক
ব্রাজিলের একটি বারে সন্ত্রাসীদের বন্দুক হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেকজন। রোববার রাতে দেশটির উত্তরের পারা প্রদেশের বেলেম শহরে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৬ জন নারী ও ৫ জন পুরুষ বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
পুলিশ জানায় গাড়ি ও মোটরসাইকেলে করে মুখোশ পরা ৭ জন সন্ত্রাসী এই হামলা করে। তারা একজনকে আটক করতে পারলেও বাকি ছয় হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সন্ত্রাসী কর্মকান্ডের জন্য কুখ্যাত প্রদেশটিতে নিরাপত্তা জোরদারে মার্চ মাসে সেনা মোতায়ন করে ব্রাজিল সরকার।
