চলতি মাসে কমছে না গরম: আবহাওয়া অফিস

ফাতেহ ডেস্ক

জুনে মৌসুমী বায়ু পরিবর্তন না হওয়া পর্যন্ত গরম কমবে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসময় তাপমাত্রার উঠা-নামার কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া বয়ে যেতে পারে।

রোববার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৬ সেলসিয়াস রেকর্ড হয়েছে রাজশাহীতে। আবহাওয়া অফিস বলছে, এমাসের বাকি কয়েকদিনে তাপমাত্রা কম না। মৌসুমী বায়ু পরিবর্তন না হওয়া পর্যন্ত কমবে না ভ্যাপসা গরম।

এসময় ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিলা ও রাজশাহীতে হঠাৎ ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বর্তমান তাপমাত্রা কমতে হলে টানা দুই দিন বৃষ্টিপাত প্রয়োজন এমাসে এরকম টানা বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগের সংবাদরোজায় রাজধানীবাসীকে ভোগাচ্ছে যানজট
পরবর্তি সংবাদব্রাজিলে বন্দুক হামলায় নিহত ১১