
ফাতেহ ডেস্ক :
অবিলম্বে ব্লাসফেমী আইন পাস এবং মুসল্লিদের মিছিলে কেনো গুলি ছোঁড়া হল তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণজেলা।
সোমবার বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই দাবি জানান বক্তারা। ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পটিয়া জিরি থেকে শুরু হয়ে শান্তিরহাটের দিকে যেতে চাইলে ফকিরা মসজিদ এলাকায় গেলে পটিয়ার ইউএনও এবং ওসির নেতৃত্বে পুলিশ বাধা প্রদান করে। পুলিশের বাধার মুখে শান্তিপুর্ণ মিছিলটি সেখানেই শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, আন্দোলনের জেলা সেক্রেটারী মাওলানা জসিম উদ্দীন, জয়েন্ট সেক্রেটারী হুমায়ুন কবির, ইসলামী আন্দোলন নেতা মাওলানা হাফেজ জাহিদুল হক, মিজানুর রহমান বাদশা, মাওলানা সাইফুদ্দীন দৌলতপুরী, মাওলানা গিয়াস উদ্দীন আল মাহমুদ, মাওলানা হাফেজ আবুল কালাম আজাদ, মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী, মাওলানা হাফেজ আনোয়ারুল ইসলাম, মাওলানা আলমগীর ইসলামাবাদী।
মাওলানা আমির হোসাইন, পটিয়া উপজেলা সভাপতি মুফতি ওমর ফারুক, চন্দনাইশ উপজেলা সভাপতি মাওলানা আবু তৈয়ব, মাওলানা আইয়ুব, মাওলানা মোদ্দাচ্ছির জাফরাবাদী, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা মোজাম্মিলুল হক, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা মামুনুর রশিদ, সাইফুল ইসলাম খোকা, মাওলানা আবু হানিফ, ছাত্রনেতা মিশকাতুল ইসলাম, দেলোয়ার হোসাইন প্রমুখ।
