অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনাবাহিনীর গুলি, পাক সেনাসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক :

নিয়ন্ত্রণ রেখায় অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনাবাহিনীর ছোড়া গোলায় পাকিস্তান সেনাবাহিনীর এক সদস্য নিহত ও দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবার পাক আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর ডন।

পাক আইএসপিআর বলছে, সীমান্ত রেখার কাছে বারোহ ও চিরিকোট সেক্টরে অস্ত্রবিরতি লঙ্ঘন করে গোলাবর্ষণ করেছে ভারতীয় সেনাবাহিনী। এতে সেনাবাহিনীর এক সিপাহী নিহত ও সেরিয়ান গ্রামের দুই বেসামরিক নারী আহত হয়েছেন।

তবে পাকিস্তানি সেনাবাহিনীর পাল্টা গোলায় ভারতীয় সেনাবাহিনীর নিরাপত্তা চৌকি গুড়িয়ে গেছে বলে দাবি করা হয়েছে। পাক আইএসপিআর বলছে, পাক সেনাবাহিনীর গোলায় ভারতীয় সৈন্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে বুধবার ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের গুলিতে পাক অধিকৃত আজাদ-কাশ্মীরের দুই বেসামরিক নাগরিক আহত হন। বিনা উসকানিতে অস্ত্রবিরতি লঙ্ঘন করে গোলাবর্ষণের ঘটনায় মঙ্গলবার পাকিস্তানে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার গৌর আহলুওয়ালিয়াকে ডেকে প্রতিবাদ জানায় পাক পররাষ্ট্রমন্ত্রণালয়।

আগের সংবাদরুমমেটের বর্ণনায় আবরারের মৃত্যুর কাতর বর্ণনা
পরবর্তি সংবাদর‌্যাব সদস্য তার সদ্যজাত শিশুর নাম রাখলেন ‘আবরার ফাহাদ’