ভারতের যুদ্ধবিরতি ভঙ্গ, পাকবাহিনীর পাল্টা গুলিতে ৬ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

পাক-ভারত সীমান্তের টাট্টাপানি এলাকার নিয়ন্ত্রণরেখায় পাকবাহিনীর গুলিতে ৬ ভারতীয় সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও রয়েছেন। এ ছাড়া আরও অনেকে আহত হয়েছন।ভারত যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা করলে এর জবাবে এ হামলা চালানো হয় বলে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। খবর ডনের।

মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আসিফ গফুর এ তথ্য জানান।

জেনারেল আসিফ গফুর তার টুইট বার্তায় জানান, ভারত যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা করে। এতে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাকিস্তানের তিন বেসামরিক ব্যক্তি নিহত হন। এর মধ্যে একজন সাত বছরের শিশু রয়েছে। এ হামলার জবাবে পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় পোস্ট লক্ষ্য করে হামলা করে। এতে এক সেনা কর্মকর্তাসহ ৬ ভারতীয় সেনা সদস্য নিহত হয়। এ সময় অনেকে আহত হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় ভারতীয় সেনাবাহিনীর দুটি বাঙ্কার ধ্বংস হয়।

আগের সংবাদক্ষুধার যন্ত্রণায় কাতর ১২৮ বছর বয়সের বৃদ্ধ বাবা, সন্তানদের বিরুদ্ধে থানায় অভিযোগ
পরবর্তি সংবাদ৩১ আগস্ট আসামের নাগরিক তালিকা প্রকাশ, বাদ পড়াদের আপিলের সময় বাড়লো