ভারতে আটক দুই বাংলাদেশির বিরুদ্ধে দেশেও মামলা রয়েছে

ফাতেহ ডেস্ক

ভারতে আটক ৩ বাংলাদেশির দুইজনের বিরুদ্ধে বাংলাদেশেও মামলা রয়েছে। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জিয়াউর রহমান ওরফে মহসিন এবং শাহিন আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। এদিকে, পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, আটক ভারতীয় রবিউলের বাড়িতে নাশকতার পরিকল্পনা করছিলো তারা।

মঙ্গলবার সকালে শিয়ালদহ ও হাওড়া থেকে জঙ্গি সন্দেহে ৪ জনকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশ। এদের মধ্যে ৩ বাংলাদেশি শাহিন আলমের বাড়ি রাজশাহীর গোদাগাড়িতে, জিয়াউর রহমানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এবং মামুনুর রশিদের বাড়ি রংপুর। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ জানিয়েছে, জিয়াউর রহমান ওরফে মহসিন তালিকাভূক্ত জঙ্গি সদস্য। মামলা রয়েছে শাহিন আলমের বিরুদ্ধেও।

এদিকে, পশ্চিমবঙ্গ পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে আটক ভারতীয় নাগরিক রবিউলের সহায়তায় পশ্চিমবঙ্গে আস্তানা গড়ে তিন জন। পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশে হামলার পরিকল্পনা ছিল বলে ধারণা সেদেশের পুলিশের। এদিকে, হামলার মূল পরিকল্পনাকারী এখনো বাংলাদেশে অবস্থান করছে বলেও দাবি কলকাতার।

নব্য জেএমবির সদস্য সন্দেহে আটক ৩ বাংলাদেশিসহ ৪ জন বর্তমানে পশ্চিমবঙ্গের পুলিশ হেফাজতে রয়েছে। ৯ জুলাই পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করবে টাস্কফোর্স।

আগের সংবাদরোহিঙ্গারা না ফিরলে অস্থিতিশীলতার আশঙ্কা প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদদিনাজপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু