ভারতে করোনা-আক্রান্ত স্বামীকে রেখে পলায়ন করা স্ত্রীও করোনাতে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনাতে আক্রান্ত  স্বামীকে হাসপাতালে রেখে পালিয়ে যাওয়া স্ত্রীও পরবর্তীতে করোনাতে আক্রান্ত হয়েছে। খবর, ডন ও জং।

জং আজ ১৬ মার্চ দ্যা টাইমস অব ইন্ডিয়ার সূত্রে জানায়, এক মাস আগে গুগলে কর্মরত নববিবাহিত এই দম্পতি ইটালি, ফ্রান্স ও গ্রীসে হানিমুন যান। দেশে ফিরে সন্দেহজনক অবস্থায় স্বামীকে হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষায় করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন ডাক্তাররা। পরবর্তীতে স্ত্রীকেও সতর্কতা স্বরুপ কোয়ারেন্টাইনে রাখা হলে ছোয়াচে রোগের ভয়ে তিনি নিজ শহর আগ্রাতে পালিয়ে যান।

পরবর্তীতে হাসপাতালের কর্তৃপক্ষ তার বাড়িতে উপস্থিত হন। নারীর পিতা তার মেয়ে বেঙ্গালুরে ফিরে গেছেন বলে মিথ্যা কথা বলেন।

কিন্তু কর্তৃপক্ষ স্থানীয় ম্যাজিট্রেটের মাধ্যমে তাদের বাড়ীতে অভিযান চালিয়ে মেয়েকেসহ পরিবারের মোট নয়জনকে হাসপাতালে নিয়ে আসে। এবং তাদেরকেও  কোয়ারেন্টাইনে রাখা হয়।

পরবর্তীতে ডাক্তাররা ২৫ বছর বয়সী নববিবাহিত নারীর পরীক্ষা করে জানিয়েছেন, তিনি আশংকাজনকভাবে করোনাতে আক্রান্ত।

আগের সংবাদযুক্তরাষ্ট্রের অমানবিক নিষেধাজ্ঞা, ইরান ওষুধও কিনতে পারছে না
পরবর্তি সংবাদকরোনা ইস্যুতে তারিক জামিলের সাথে ইমরান খানের বৈঠক