
আন্তর্জাতিক ডেস্ক
আমেরিকার অমানবিক নিষেধাজ্ঞায় অষুধও ক্রয় করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ইরানের পরিকল্পনা মন্ত্রী মুহাম্মাদ বাকির। খবর, ডন ও ওয়াল্ড নিউজ।
লেবানন ভিত্তিক ওয়াল্ড নিউজ জানায়,করোনা মোকাবেলায় আমেরিকার সহযোগিতাকে ডাবল স্ট্যান্ডবাজি বলে ইঙ্গিত করে ১৫ মার্চ টেলিভিশনে মন্ত্রী বাকের বলেন, ওদের ন্যূনতম দয়ামায়া নেই। এমনকি বর্তমান পরিস্থিতিতে ইরানের ওপর অষুধ আমদানির নিষেধাজ্ঞা থেকেও বিরত হয়নি।
ইরানী পরিকল্পনা মন্ত্রী বলেন, আমেরিকান নেতারা কপট বক্তব্য দিলেও তারা এই কঠিন মুহুর্তে করোনা মোকাবেলায় তেলের বিনিময়েও অষুধ ক্রয় করতে দিচ্ছেনা ।
আলজাজিরা জানায়, গত ১২ মার্চ ইরানের কেন্দ্রীয় ব্যাংক করোনা রোধে ৫ বিলিয়ন ডলার দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে অনুরোধ করেছে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর ইরান সাথে সম্পাদিত ছয়শক্তির পরমাণুচুক্তি থেকে আমেরিকা সরে আসে। এবং তারপর থেকে ইরানের ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা জারী করে যাচ্ছে।
