
ফাতেহ ডেস্ক
ভারতের রাজধানীতে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন শেষে ২৩ বাংলাদেশি নাগরিক শনিবার দেশে ফিরবেন। বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় তারা শনিবার (১৪ মার্চ) বিকেলে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে নয়াদিল্লি ছেড়ে যাবেন। তাদের কারো শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১২ মার্চ) ভারতে বাংলাদেশের নাগরিকদের, বেশিরভাগ শিক্ষার্থী এবং একটি বাচ্চাসহ একটি পরিবারকে, স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরবর্তীতে তাদের ছাড়পত্র দেয়া হয়।
২৭ ফেব্রুয়ারি তাদের ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানের মাধ্যমে বেশ কয়েকজন ভারতীয় নাগরিকের সাথে উহান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।
এর আগে বাংলাদেশ ১ ফেব্রুয়ারি চীন থেকে ৩১২ জন নাগরিককে ফিরিয়ে এনেছিল।
-এ
